13 Jul 2008 - 09:38:25 pm
দেশ বিকাশ [কবিআব্দুল]
সপ্ত পারাবার তেপান্তর পাড়ে, ভিন দেশ প্রবাসে এসেও মোরা,
ভুলিনি মাতৃভাষা প্রাণের চেয়েও প্রিয় স্বদেশ।
মৌনক্ষণ ক্লান্তসততে বসলে নিরানন্দে,
নিশ্বাসে পাই মা বাংলার নৈর্সগে আভাস।
যেথা সদা দিনে মরীচিমালী হাসে রাতে নিশাকান্ত সাথে শশী,
আলো জ্যোৎস্না পাথারে ভাসে,
যেন যুগল সখা সখি, ওদের বুকে নেই দীর্ঘশ্বাস।
ষড় ঋতুতে নবমী বাহারে সাজে দেশ মোদের হরষি স্বর্গীয় সাজে,
নব নব রং রাগ চৌপাশে বিরাজ পুষ্প সুবাস,
যেন হেথায় লক্ষ সূর্যার বাস, জানি কভু হবেনা এই চির সুন্দরের হ্রাস।
মরণেও শমনের সামনে গাইতে পারি যেন বাংলায় আল্লার জয়গান,
বাঙালী বেশে স্বাধীন মাটিতে যেন ঠেকি মাথা মূর্খ মনের গর্ব করতে নাশ।
এই তাপী প্রাণের মিনতি, বাস্তব হয় যেন মোর এই অবকাশ।
হে মোর স্বজাতি দুঃখ ভুলে স্বার্থ ত্যাগে রিষ্টি দূরে এসো সবে মিলে,
বিশ্ব বিরানে নয়ন জল ঝরিয়ে স্বর্গধ্যান সাজাতে,
ফুটিয়ে গোলাপ শিউলি শাপলা পলাশ সুবাসে করি মোদের দেশ বিকাশ॥
Syndication
2009-06-28 @ 02:54:12 pm
by zainul
ভাই, আমি একটা কবিতা লিখতে ...
2008-10-09 @ 02:05:26 pm
by otithi_pakhi
ki kobor apner vai.Ekana iftar somoy ...
2008-09-25 @ 06:14:17 am
by mehdi_hasan
hi do you likes my poem?
2008-08-03 @ 11:27:17 am
by mehdi_hasan
Valo laglo apner probash jiboner upur ...
2008-07-30 @ 11:10:49 am
by mehdi_hasan