অন্তরের মাঝে হঠাৎ পড়ে গেল
এ কেমন নাড়া?
এত আনন্দেও মাঝেও যার কারণে
নেমেছে অশ্রুধারা।
এখন নেই তো আর কোন ও দুঃখ,
নেই কোন ও কষ্ট তবু্ও কেন বেদনাদায়ক স্মৃতিগুলো
চোখের সামনে ভেসে উঠে স্পষ্ট?
জানি না এত আনন্দের মাঝেও কেন
অতীতের কথা মনে পড়ে?
অতীতই তো কাঁদায় আমাকে বসে রেখে
নির্জন একটি ঘরে।
ভেবেছিলাম ভুলে যাব, কিন্তু সারাক্ষণ যে,
অনেক কথা পড়ে মনে।
সুখের সকালই যাচ্ছে বোঝা এর পড়ে
আসবে দুঃখের সন্ধ্যাঘনে।
ঝরছে শুধু রক্তাত্ব অশ্রু
প্রত্যাশায়ী দুটি চোখ বেয়েঅতি
শান্তভাবে নামছে সে জল
ব্যথার গান গেয়ে।
এত ঝরে তবু হয়না শেষ,
করে শুধু ছল ছল।
দু’চোখ বেয়ে কান্ত হয়ে
নামিছে কঠিন জল।
নিজেকে যেভাবে চেয়েছিলাম গড়াতে
তার করেছিলাম নকশা সুক্ষ।
বাইরে অনেক সুখ তাকলেও
হৃদয় ভরা যে দুঃখ।
এত আনন্দের মাঝেও স্মৃতিরা কেন
করেছে আমার তাড়া?
যার কারণে দু' চোখ বেয়ে
নামছে অশ্রুধারা।
Syndication
2009-06-28 @ 02:54:12 pm
by zainul
ভাই, আমি একটা কবিতা লিখতে ...
2008-10-09 @ 02:05:26 pm
by otithi_pakhi
ki kobor apner vai.Ekana iftar somoy ...
2008-09-25 @ 06:14:17 am
by mehdi_hasan
hi do you likes my poem?
2008-08-03 @ 11:27:17 am
by mehdi_hasan
Valo laglo apner probash jiboner upur ...
2008-07-30 @ 11:10:49 am
by mehdi_hasan