Last Comment

স্বাগতম

Kobiclub সব কবিদের জন্য। এখান কবিদের কবিতা ছাপানো হবে। একে অন্যের কবিতায় মন্তব্য করব। দেশ, ধর্ম, জাতী বিদ্বেষমুলক এবং অশ্লীল লেখা ছাপানো হবেনা।

Who's Online?

Member: 0
Visitors: 4

rss Syndication

Announce

http://i278.photobucket.com/albums/kk84/kobiabdul_album/Kobiclub01.jpg
13 May 2008 


তুমি চলে গেলে জীবন থেমে যাবেনা,

কিন্তু তুমিহীন জীবন কেমনে কাটাব জানিনা 

তোমাকে স্মরণ করে আমি কাঁদিতে চাইব না,

কিন্তু অশ্রুতে বুক ভেসে গেলে আমি থামাতে পারব না

তুমি চলে গেলে আমি বিষণ্ণ হতে চাইব না,

কিন্তু মনে বৈরাগ্য ভাব এলে আমি রঙ্গীলা হতে পারব না

তুমি চলে গেলে আমি বৈরাগী হতে চাইব না,

কিন্তু মন বিমনা হয়ে থাকে, আমি উদাসিনতা দূর করতে পারি না


Admin · 910 views · 0 comments
Categories: Kobiulsuja, Kobiclub
12 May 2008 
Akramul Hoque Samim


তোমার ভালোবাসা এতোটা বেদনার আগে জানতাম না আমি,
কারন আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি আমি তোমায়,
হয়তো তোমার কিছু বাড়িয়েছে আমার ভোগান্তি,
তীব্র ক্ষোভ নষ্ট করে দিয়েছে আমার কিছু ইচ্ছার ডানা
কেউ আমার সাথে ভান করে নি, বলে নি চাটুকার, বরং বলেছে ভবঘুরে,
নারীত্ব প্রতীক্ষায় আছে ভালোবাসা আর নতুনত্বের সংমিশ্রনের,
আমি কোন আলোক দেখিনা, পরম সুখ দেখি সবখানে,
ব্যস্ত ভালোবাসায় একাকিত্ত বোধ আমায় একা করে দেয়


Admin · 1759 views · 50 comments
Categories: Kobiclub, Akramul Hoque Samim
11 May 2008 


গরমে হব শীতল পাঠী,শীতে হব আমি তোমার কাঁথা,

রোদ্রে ছায়াপথ হব,বৃষ্টিতে হব আমি তোমার ছাতা

অন্ধকারে জ্যোৎস্না হব,দূর করব তোমার নিঃসঙ্গতা,

হাতে হাত রেখে,চোখে চোখ মিলিয়ে বলব প্রেমের কথা

বিপদে বন্ধু হব,দুঃখ কষ্টে হব আমি তোমার ভাগীদার,

আমার বুকে মাথা রেখে ভুলে যাবে সব ব্যাথা তোমার

আমার স্বপ্নের রাজ কন্যা তুমি, আমি তোমার রাজ কুমার,

বিনি সুতার মালায় বাঁধা দুটি মন তোমার আর আমার।।


Admin · 1401 views · 5 comments
Categories: Kobiulsuja, Kobiclub
08 May 2008 

স্বপ্নহীন নয়ন স্বপ্নীল হয়,
বাংলার সবুজ মাঠের পানে তাকালে
অনীহায় অতিষ্ঠ অন্তর প্রাণবন্ত হয়,
বাংলার নদী জল পান করলে
বাংলা আজো আগের মতোই আছে,
বাঙালিরা গিয়েছে বদলে
পরাধীনতার অভিশাপ থেকে মুক্ত হবার জন্য
অগণনীয় প্রাণ উতসর্গ করে,
অর্ধহারে স্বাধীন বাঙালিরা ভাসে নয়ন জলে


Admin · 380 views · 0 comments
Categories: Kobiabdul, Kobiclub
08 May 2008 


আমাদের ভালবাসার মানুষ হঠাত যখন কিছু না বলে চলে যায়, তখন আমাদের জীবনে অনেক গুলা প্রশ্ন থেকে যায়
যেমনঃ
এক প্রেমিকার অন্যে কারু সাথে বিয়ে ঠিক হয়ে যাওয়াতে প্রেরেমিকা তার প্রেমিককে ফোন করে বলছে ভুলে যাওয়ার জন্য, প্রেমিক শেষ বারের মতো একবার দেখা করতে চাইলে প্রেমিকা রাজি হয়ে বলল আমি আসবো কিন্তু বেশিক্ষণ থাকতে পারবনা পরদিন প্রেমিকা তার প্রেমিকের সাথে দেখা করতে গেল, এবং প্রেমিক আসল কিন্তু কারু মুখে কোন কথা নেই, কিছুক্ষন পর প্রেমিক বলল, কি ব্যাপার কিছু বলছনা যে! প্রেমিকা কাঁদিতে কাঁদিতে বলিল, আমি বেশি কিছু বলতে পারবনা, শুধু বলব তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার জন্য দোয়া করব এই বলে চলে গেলে প্রেমিক পিছন থেকে অনেক ডেকেছে কিন্তু প্রেমিকা তার ডাকে সাড়া দেয় নাই তার পর প্রেমিক মন খারাপ করে বাড়ি ফিরে যায় এবং নিচের চিঠিটা লিখে

মাফ করে দিতে বলেছ,
কিন্তু আমি কি তোমাকে মাফ চাইতে বলেছি?
দোয়া করবে বলেছ,
কিন্তু আমি কি তোমার কাছে দোয়া চেয়েছি?
বেশি কিছু বলবেনা বলে চলে গেছ,
আমি কি তোমাকে বলতে মানা করেছি?
তুমি মাফ চাও তা আমি চাই নাই,
তোমার ভালবাসা চেয়েছি দোয়া আমি চাই নাই
তোমাকে চলে যেতে আমি বলি নাই,
তুমি চলে গেছ আমি ডেকেছি তুমি শুন নাই
তোমাকে ভুলে যেতে বলেছ,
তুমি ভুলে গেলে আমি ভালবেসে যেতে চাই


আসলে আমরা চাইলেও ভালবাসার মানুষকে ভুলা যায় না
আপনারা কি বলেন! ভুলা যায়?


Admin · 1502 views · 6 comments
Categories: Kobiulsuja, Kobiclub
08 May 2008 

আজ চাদনী রাত, মধু রাত আমার পুষ্পসজ্জা,
মনে আনন্দের ঝড় ওঠেছে, চোখে লজ্জা

ফুলে ফুলে সাজানো, সৌরভে সুবাসিত বাসর ঘর,

লাল শাড়ী পড়ে বসে আছি রাঙ্গিয়ে লাল রঙ্গে অধর

রোমাঞ্চকর মোমবাতির পানে তাকিয়ে গুনছি প্রহর,

কখন বাসরে আসবে বন্ধু হইতে আমার দোসর

সপ্নের সাথে বাস্তবের, ফুলের সাথে হবে অলির মিলন,

নয়নে নয়ন রেখে, মধু আর মাধুরীতে করব আলিঙ্গন

আঁচলে মুখ লোকিয়ে আমি করিব অভিমান,

বন্ধু আমার মান ভাঙ্গাবে জুরাইবে পরান

কুলেতে বসাই আমি বন্ধুকে করিব আদর,

বন্ধু ফুলের মধু পান করিবে হইয়া ভোমর

তন-মন, জীবন যৌবন করিব বন্ধুর হাতে অর্পণ ,

বন্ধুর বুকে মাথা রেখে আমি দেখব মধুর স্বপন


Admin · 3194 views · 27 comments
Categories: Kobiulsuja, Kobiclub
08 May 2008 


ভালবাসায় আছে মধুর মিলন, আছে বিচ্ছেদ যাতনা
অভাগা আমি ভালবাসিলাম শুধু ভালবাসা পেলাম না
ভালবাসা কারে কয় আমি জানিনা, সব অজানা,
ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, রাগ করবেন না


Admin · 567 views · 0 comments
Categories: Kobiulsuja, Kobiclub
08 May 2008 

ভালবাসা কষ্ট দেয়,ভালবাসা কাঁদায়,
সুখের স্বপ্ন দেখিয়ে বিরহের সাগরে ডুবায়
ভালবাসার বেদনা বুঝানো যাবে না,
ভালবাসা ভালো না, ভালবাসা যাতনা


Admin · 1513 views · 13 comments
Categories: Kobiulsuja, Kobiclub
08 May 2008 


কি ভাবে ভুলিব তোমাকে আমি
যখন তুমি শুধুই তুমি রয়েছ আমার ভাবনা জুড়ে
কি ভাবে চাইবনা তোমাকে আমি
যখন তুমি শুধুই তুমি রয়েছ আমার স্বপ্ন জুড়ে
কি ভাবে ভালবাসবনা তোমাকে আমি
যখন তুমি শুধুই তুমি রয়েছ আমার অন্তর জুড়ে
কি ভাবে যেতে দেই তোমাকে আমি
যখন তুমি শুধুই তুমি রয়েছ আমার দেহ জুড়ে


Admin · 970 views · 16 comments
Categories: Kobiulsuja, Kobiclub
08 May 2008 

বাংলার বুকে জন্মে আমি দেকেছি কেবল যন্ত্রনা,
কখনও মেরেছে অতি বৃ্ষ্টি,অনা বৃ্ষ্টি আবার কখনও ঘুর্ণিঝড় আর বন্যা
রাস্তার পাশে দেখেছি আমি অন্যহীন,বস্ত্রহীন,সজন হারা শিশু করছে কান্না,
শত মানুষের মাঝে মিশে গিয়ে দেকেছি আমি হাহাকার কান্না,
আমরা শুধু বাচার মত বাচতে চাই,চাইনা হীরা মতি পান্না


Admin · 750 views · 0 comments
Categories: Kobiulsuja, Kobiclub

Previous page  1, 2, 3, 4, 5  Next page