Last Comment

স্বাগতম

Kobiclub সব কবিদের জন্য। এখান কবিদের কবিতা ছাপানো হবে। একে অন্যের কবিতায় মন্তব্য করব। দেশ, ধর্ম, জাতী বিদ্বেষমুলক এবং অশ্লীল লেখা ছাপানো হবেনা।

Who's Online?

Member: 0
Visitor: 1

rss Syndication

Announce

http://i278.photobucket.com/albums/kk84/kobiabdul_album/Kobiclub01.jpg
08 May 2008 

লাল গোলাপরে মত রাঙ্গা ঠোঁট তোমার নেশায় ভরা চোখ,

কাজল কালো কেশগো তোমার, মায়া ভরা মুখ

তোমার চোখের পানে থাকালে ভুলে যাই জীবনের যত দুঃখ,

তোমার কোকিল কন্ঠে কথা শুনলে ভরে যায় বুক

তোমার মাঝে লুকিয়ে আছে আমার জীবনের সব সুখ,

মরণ সুখের হবে যদি দেখ দেখে মরতে পারি তোমার চাঁদ মুখ


Admin · 1566 views · 16 comments
Categories: Kobiulsuja, Kobiclub
08 May 2008 


 শীতের রাতে, ভলভো বাসে,
উত্তরা থেকে ফার্মগেইটের দিকে,
আমার ঠিক সামনের সিটে সে।
সিটে বসবার কালে মন কেঁড়েছিল নাক,
এরপর মন ছুঁয়ে গেল ঠোঁট।
চোখেরই পানে দৃষ্টি দিয়ে, হয়ে গেলাম পাথর,
অসভ্যর মত শুধু দেখে গেলাম।
বিরক্ত হয়ে করছিল হুশ-হাশ,
শুধু একপানে চেয়ে থেকে করতে চেয়েছিল ক্লান্ত,
চোখটিকে করেছিল স্থির,
তবে পারেনি থামাতে ঠোঁটটি।
শব্দহীন তার ঠোঁটের চঞ্চলতা
প্রতি মূহুর্তে প্রমান করছিল আমার অসভ্যতা।
সিটের ফাকে, ওড়না জড়িয়েছিল আমার পায়ে,
পা দিয়ে ছুঁয়ে ছিলাম, যেন ছুঁয়েছি তাকে।
হাতে পেয়েছিলাম তার চুলের ছোয়া
যেন সে চুলে হল আমার মুখ ধোয়া।

তার প্রশস্ত গাল,
তার মার্বেল চোখ,
তার নরম ঠোঁট,
তার শুভ্র হাসি,
প্রান ভরে,
অনুভব করলাম সবই।
তবে অবশেষে,
কোন একদিনে,
মনে রবে একটি,
শুধু সেই নাকটি।


~
রাত ৮.০০~

~
ভলভো বাস (উত্তরা থেকে ফার্মগেইট পর্যন্ত)~

Admin · 1596 views · 33 comments
Categories: Kobiclub, Bibortonbadi
08 May 2008 


 দিন কেটে যায় রাত কাটে না,
নির্ঘুম আমি, শুধু জেগে রই।
প্রতিটি মিনিট খোলা চোখে মোর
তার পথ পানে, শুধু চেয়ে রই।।
তাহারে চিনি না, চিনিতে চাহি না
শুধু চাই ভালবাসতে।
হৃদয়ের মাঝে, কোন প্রকোষ্টে
রাখিব তারে স্বযত্নে।
মন ভাল নেই, কখনো থাকে না,
তাই তো করি ছটফট।
হৃদয়ের মাঝে তাহারে রাখিয়া,
শান্ত হইব টপাটপ।
জানি জানি আমি
সবই আছে মোর, তবু কি যেন নেই,
তাই যে বুঝিতে পারি না।
মনটারে নিয়ে খেলা করিতে,
আর যে মন মানে না।।
জানি এইতো জীবন, এভাবেই কাটবে
অশান্তি আর ভ্রান্তিতে।
তবে পথ চাহিয়া আনন্দ পাইব,
ব্লগেরই এই ভূবনে।

~
বিবর্তনবাদী~
ডিসেম্বর ২৮, ২০০৭
ঢাকা।


Admin · 1370 views · 21 comments
Categories: Kobiclub
07 May 2008 

তোর বিয়ে হবে, বর আসবে, আমার আসবে যম,

আমার হবে শেষ বিয়ে, তোমার হবে প্রথম

আমি যাব সমাধিস্থলে, তুই যাবে শশুর বাড়ি,

আমি পড়ব সাদা কাফন, তুমি পড়বে লাল শাড়ী

তোর থাকবে ফুলে ফুলে সাজানো বাসর ঘর,

আমার জন্য খোদা হবে অন্ধকার কবর

আমাকে একা রেখে সবাই চলে আসবে ঢাকি,

আমি পিছন থেকে করব ডাকা ডাকি

তোর বাসরে স্বামী আসবে সম সুখ পাখি,

মধু আর মাধুরীতে করবে মাখা মাখি

তোর থাকবে হাসি খুশি ভরা মহ্ল,

আমার বাড়িতে ওঠবে কান্নাররোল

তুই যাবে স্বামীর ঘরে ছড়ে নামি দামি কলের গাড়ি,
আমি যাব কবরে, চার আপনজনের কাঁধে হয়ে সওয়ারী


Admin · 2025 views · 0 comments
Categories: Kobiulsuja, Kobiclub
07 May 2008 


বাংলা এতো আমার প্রাণের ভাষা
, স্বপ্ন আশা,
বাংলায় আমি আল্লাহকে নিহারি
বাংলায় চিন্তা করি আমি রাসূলের (সঃ) হাদিস ছুন্নত পড়ি,
অক্ষর অভিসারী আমি বাংলার নৈসর্গিক সৌন্র্দযে বিরাজ করি
বাংলার বক্ষে লক্ষ শহীদের রক্ত আজো ঝলমল করে সম তারাপীড়,
যার আভাস সুভাসে আমি গন্তভ্য নিহারি
জন্ম বাংলার মাটিতে আমার নাড়ি,
বাংলার সায়রে যেন ভাসে মোর অন্তিম আশা-তরি
যম যবে আসবে বাংলার রুপে যেন বাংলায় আসে,
আয়ুঃশেষ হলে বাংলায় যেন হয় আমার শমন জারি


Admin · 1065 views · 15 comments
Categories: Kobiabdul, Kobiclub
07 May 2008 
''চিকনমিয়ার কবিতা''

বহুত পুলাপাইনের মন খারাপ দেখতাছি,

সকল কিছু আবেগের কারণে ঘটছে,
আবেগ নাই, তাইলে বহুত শান্তি,
যার আবেগ আছে, হেই বেডা ধরা
,
জীবনরে সহজ কইরা দেখেন
,
সব আবেগ ফালাইয়া দেন,

তইলে, ভালা থাকবেন।
প্রেম ভালোবাসা সকল কিছুই আবেগের কারণে হয়,
সকল কিছু মিছা
,
আবেগ ফালাইয়া দেন,

জীবনরে সহজ কইরা দেখেন
বহুত শান্তিতে থাকবেন।


কবিতাটা আমার এক বন্ধু লিখেছে। চুটকির মত মন হলেও চিন্তা করে দেখেন সে হাচা কইছে।


Admin · 876 views · 14 comments
Categories: Chikonkobi, Kobiclub
07 May 2008 
যেতে নাহি দিতে চাই, তবু সে চলে যায়,

তার চলে যাওয়া সইতে পারিনা,আগুণ জ্বলে কলিজায়

ভালবাসার স্বপ্ন দেখিয়ে নিজেই স্বপ্ন ভেঙ্গে চলে যায়,

বিচ্ছেদ অনলে পুড়ে ছাই আমি, বেদনায় বুক ফেটে যায়
চিৎকার করে বলতে ইচ্ছে করে এত কষ্ট কেন ভালবাসায়?

কেনো সর্গ দেখিয়ে নরকে ঢেলে হেসে হেসে চলে যায়?

এমন তো কথা ছিলনা, এমন কেন হল ভাবতে লাগলাম,

ভাবতে ভাবতে আকুল কিন্তু হিসাব নাহি মিলাইতে পারলাম

তাই স্মতির ছাই এর মাঝে একটি হাসি খুঁজতে লাগলাম,
হাসি খুঁজতে খুঁজতে আমি আবারও অশ্রু বন্যায় বাসলাম


Admin · 1870 views · 35 comments
Categories: Kobiulsuja, Kobiclub

Previous page  1, 2, 3, 4, 5