Last Comment

beef recipes | mac ...

2010-03-12 @ 10:15:36 pm
by 713


You will become more and more ...

2010-03-12 @ 01:38:42 am
by mai


Ed Hardy clothing often use some ...

2010-03-11 @ 08:57:49 am
by ed-hardy


Ed Hardy clothing often use some ...

2010-03-11 @ 08:40:45 am
by ed-hardy


You will become more and more ...

2010-03-11 @ 02:09:22 am
by mai


স্বাগতম

Kobiclub সব কবিদের জন্য। এখান কবিদের কবিতা ছাপানো হবে। একে অন্যের কবিতায় মন্তব্য করব। দেশ, ধর্ম, জাতী বিদ্বেষমুলক এবং অশ্লীল লেখা ছাপানো হবেনা।

Who's Online?

Member: 0
Visitors: 2

rss Syndication

Announce

http://i278.photobucket.com/albums/kk84/kobiabdul_album/Kobiclub01.jpg
Posts displayed of the category: Aftab Zilani

15 Nov 2008 


 

স্বপ্ন ঘরে এসে পরে
ডাকলো মোরে নিবির ভাবে
কাছে এসে পাশে বসে
জ্বাললো বাতি বিজলী সাজে।
চিত্ত মম ক্ষীন সম
নির্বাক হয়ে তাকালো তায়
কি সে জ্যোতি হৃদ ভেদী
হল আলোকিত অন্তরায়।
পেয়ে সুদা মন ক্ষুদা
মিটে গেল জনমের লাগি
কাদি বসে নিত্য সাজে
পাই যেন আমি সদা মাগি।
হায় সাকী রেখ বাধি
তোমার সেই সূরা খানায়
আমি পাপী হার জপি
হৃদয়ারতি তোমার পায়।
সত্য যত গুপ্ত তত্ত্ব
দিও প্রিয় তব দয়া গুনে
পাপী নিত্ত্ব আছি মত্ত্ব
তোমার চরনের পানে চেয়ে।
ভাঙ্গা তরী মহা নদী
আধার ঢেওয়ে কাদি একা
তুমি সাকী আমি মেকী
দিও তব চরন তরী দেখা।
Admin · 2390 views · 31 comments
Categories: Kobiclub, Aftab Zilani
15 Nov 2008 

আজি তোমা বিহনে কেমনে কাটাই নিশি
আধার রজনি, কাটেনা সজনী
ডাকি সকাতরে, আসনা  অন্তরে
তোমারি প্রহর গুনে আছি যে  একা বসি।।

রাত্রি ফুরায়ে এল সজাগ হবে যে  ধরা
আমি একা পরে, ছটফট করে
হয়ে নিরুপায়, তোমারি আশায়
তোমাতে বিলীন হয়ে আমি মিটাব  ক্ষুদা।।

ব্যথাতুর ভগ্ন হৃদয় দাও প্রেমে ভরে
মাতাল করিয়া, নাও না তুলিয়া
প্রেমের মন্দিরে, নিঃশব্দে গোপনে
কর না পার তব চরণ তরীতে করে ।।
Admin · 308 views · 6 comments
Categories: Kobiclub, Aftab Zilani
15 Nov 2008 



 

সাকী দাওনা আজ মাতাল করে
তোমার ঐ চরণ-রুপের মায়াজালে
অমৃত সুদা দাওনা পিয়ালা ভরে
দেখাওনা সাজ, আজ রুপের কারুকলে।
ভরিয়ে দাওনা গুপ্ত হৃদয় প্রেমাবেগে
নাওনা কাছে দিল-শরাবে মত্ত করে
মালি কর না আমায় তব চরণ-বাগে
মদির সুবাসে হিয়া  মম যাক না ভরে।
সাকী তব নেশায় মাতাল করে
দাওনা কাটিয়ে আধার পার করে
প্রেম নদীতে রেখে শরাব চারিধারে
ভাসায়ে রাখনা তুমি অধমেরে।
মদের পিয়ালা খালি যে আছে পরে
আমি একা  কাতরে মরি শুন্য ঘরে
দাওনা বিন্দু শরাব এই অন্তরে
আসনা তুমি রুপ নিয়ে মোর বাসরে।
সাকী দাওনা শরাবে শরাবে পুর্ন করে
রেখনা আর আমায় আধার ঘরে
রুপের ঝলক দাওনা প্রান গহ্বরে
পিলাও সঞ্জিবনী প্রেম আসরে। 

Admin · 234 views · 2 comments
Categories: Kobiclub, Aftab Zilani