Last Comment

স্বাগতম

Kobiclub সব কবিদের জন্য। এখান কবিদের কবিতা ছাপানো হবে। একে অন্যের কবিতায় মন্তব্য করব। দেশ, ধর্ম, জাতী বিদ্বেষমুলক এবং অশ্লীল লেখা ছাপানো হবেনা।

Who's Online?

Member: 0
Visitor: 1

rss Syndication

Announce

http://i278.photobucket.com/albums/kk84/kobiabdul_album/Kobiclub01.jpg
Posts displayed of the category: Bibortonbadi

22 Aug 2008 


আমি বললাম
, "ঐ বইটি পড়েছ?"
তুমি বল, "আমি ঐ সব বই পড়ি না।"

কেন?
কারন মনটাকে যে যায় না তবে বাঁধা।


আমি বললাম, "তুমি কি জান ওরা ওখানে কি করে?"
তুমি বল, "আমি শুনতেও চাই না"।

কেন?
"
তবে যে মনে ছেঁয়ে যায় সহস্র অস্থিরতা"।


আমি বললাম, কেমন লাগে আপন নীড়ে?
তুমি বল, এটাতো আমার নয়।

কেন?
মেয়েদের কি হয় কোন আপন ঠিকানা।


আমি বলি, "তবেতো আছ বেশ সুখে!"
তুমি বল, "আমার না এসব লাগে না ভাল"
আমি কারন শুধাই না।
শুধু বলি, "শুরুতে এমন সবারই হয়"
তুমি মিস্টি করে হাস।

আমি বলি, "তোমরা এমন কেন?"
তুমি বল, "এভাবেই যে বেঁচে থাকতে হয়"।

আমি হালকা দীর্ঘশ্বাস ফেলি।
লজিকের বইটা পাশে ফেলে দেই, কারন
আমাকেও এভাবেই বাঁচতে হবে।
Admin · 1127 views · 4 comments
Categories: Kobiclub, Bibortonbadi
11 Jul 2008 

এইতো সেদিন, তোমারই জন্যে
কেটেছে কত বিনিদ্র রজনী।।
এইতো সেদিন, তোমারই সাথে
ছাড়তে চায়েছি ধরণী।।
এইতো সেদিন, তোমারই হাসিতে
পেয়েছিলাম স্বর্গ।।
এইতো সেদিন, তোমারই স্পর্শে
হয়েছিলাম বন্য।।

তবু,


এইতো সেদিনই, তোমারই পথে চেয়ে
কাটালাম কত যে বেলা
এইতো সেদিন, তোমারই কারনে
উড়ল কত যে ধূয়া।।
এইতো সেদিন, তোমারই কারনে
ধেয়ে এল সেই নোনা জলের বান
এইতো সেদিন, আমারে ফেলে
সেই বানেতে ছাড়লে নতুন ভেলা

তাই এই সেইদিনই,

নাও ঘুরালাম, নদীর সেই নতুন বাঁকে,
শুধু এই আশায়, যেন দেখা হয়
তোমারই কোন, নতুন রুপের সাথে।।


বিবর্তনবাদী~
ডিসেম্বর ২৮, ২০০৭


Admin · 2253 views · 15 comments
Categories: Kobiclub, Bibortonbadi
08 May 2008 


 শীতের রাতে, ভলভো বাসে,
উত্তরা থেকে ফার্মগেইটের দিকে,
আমার ঠিক সামনের সিটে সে।
সিটে বসবার কালে মন কেঁড়েছিল নাক,
এরপর মন ছুঁয়ে গেল ঠোঁট।
চোখেরই পানে দৃষ্টি দিয়ে, হয়ে গেলাম পাথর,
অসভ্যর মত শুধু দেখে গেলাম।
বিরক্ত হয়ে করছিল হুশ-হাশ,
শুধু একপানে চেয়ে থেকে করতে চেয়েছিল ক্লান্ত,
চোখটিকে করেছিল স্থির,
তবে পারেনি থামাতে ঠোঁটটি।
শব্দহীন তার ঠোঁটের চঞ্চলতা
প্রতি মূহুর্তে প্রমান করছিল আমার অসভ্যতা।
সিটের ফাকে, ওড়না জড়িয়েছিল আমার পায়ে,
পা দিয়ে ছুঁয়ে ছিলাম, যেন ছুঁয়েছি তাকে।
হাতে পেয়েছিলাম তার চুলের ছোয়া
যেন সে চুলে হল আমার মুখ ধোয়া।

তার প্রশস্ত গাল,
তার মার্বেল চোখ,
তার নরম ঠোঁট,
তার শুভ্র হাসি,
প্রান ভরে,
অনুভব করলাম সবই।
তবে অবশেষে,
কোন একদিনে,
মনে রবে একটি,
শুধু সেই নাকটি।


~
রাত ৮.০০~

~
ভলভো বাস (উত্তরা থেকে ফার্মগেইট পর্যন্ত)~

Admin · 1587 views · 33 comments
Categories: Kobiclub, Bibortonbadi