Last Comment

স্বাগতম

Kobiclub সব কবিদের জন্য। এখান কবিদের কবিতা ছাপানো হবে। একে অন্যের কবিতায় মন্তব্য করব। দেশ, ধর্ম, জাতী বিদ্বেষমুলক এবং অশ্লীল লেখা ছাপানো হবেনা।

Who's Online?

Member: 0
Visitor: 1

rss Syndication

Announce

http://i278.photobucket.com/albums/kk84/kobiabdul_album/Kobiclub01.jpg
Posts displayed of the category: Brokenmoon

21 Jun 2008 
আমার বিছানাটা থেকে আকাশ দেখা যায় না-
আমার অনেক শখ আমি আকাশ দেখব।
যদিও আমার ঘর অনেক উঁচুতে-
তবুও অত উঁচুতে নয় যে আকাশ ছোব।
জানালায় প্রতিদিন একটা পাখি বসে
আমার অনেক শখ, ওর সাথে কথা বলব।
হাসপাতালের লোকগুলাকে বললাম-
জানালাটা আমার কাছে এনে দাও না!
কি সব লোক ওরা-
আমাকে ভাবতে বাধ্য করল-
সব মৃতের ভীড়ে আমি এক জীবন্ত লাশ।
আমার সব আছে,
কিন্তু অনুমতি নেই তা ধরে রাখার।
আমার জানালা আছে-
কিন্তু তা দিয়ে আকাশ দেখা বারণ।
আমার পাখি আছে-
অধিকার নেই তার সাথে কথা বলার।
আমার জীবন আছে-
তবু অধিকার নেই রূপ রস গন্ধ উপভোগ করার।
সকল মৃতের মাঝে আমি এক জীবন্ত লাশ।
brokenmoon · 2273 views · 8 comments
Categories: Brokenmoon
12 Jun 2008 


জ্বরা গ্রস্থ জীর্ণ শীর্ণ আমি ধুঁকছি বসে
কিছু মৃতের সমাধিতে
আত্মাগুলো কানের কাছে ফিসফিস করে
আয় চলে আয় আমাদের দলে
মৃতের সমাধিতে ধুঁকতে থাকা জীবন আর কতদিন?
চারপাশ করে বিদীর্ণ, আয় চলে আয় আমাদের দলে
মৃত আত্মার ফিসফিসানিতে কান পাতা দায়-
আমি শুনবো না , দিয়েছি কানে হাত
কই ফিসফিসানি তো থামবার নয়
কোথায় সন্জীবণী সুধা-
তাও কি আজ মৃতদের দখলে?
আজ কোথায় জীবনের কলরব-
সবই কি আজ শমিল হয়েছে মৃতদের মিছিলে?


Admin · 1354 views · 8 comments
Categories: Kobiclub, Brokenmoon