Last Comment

I would like to propose not ...

2010-03-13 @ 02:08:53 pm
by Delores35Hodge


If you are looking to buy ...

2010-03-13 @ 03:23:16 am
by top relica Gucci handbag


beef recipes | mac ...

2010-03-12 @ 10:15:36 pm
by 713


You will become more and more ...

2010-03-12 @ 01:38:42 am
by mai


Ed Hardy clothing often use some ...

2010-03-11 @ 08:57:49 am
by ed-hardy


স্বাগতম

Kobiclub সব কবিদের জন্য। এখান কবিদের কবিতা ছাপানো হবে। একে অন্যের কবিতায় মন্তব্য করব। দেশ, ধর্ম, জাতী বিদ্বেষমুলক এবং অশ্লীল লেখা ছাপানো হবেনা।

Who's Online?

Member: 0
Visitor: 1

rss Syndication

Announce

http://i278.photobucket.com/albums/kk84/kobiabdul_album/Kobiclub01.jpg
Posts sent in: July 2008

13 Jul 2008 

সপ্ত পারাবার তেপান্তর পাড়ে, ভিন দেশ প্রবাসে এসেও মোরা,
ভুলিনি মাতৃভাষা প্রাণের চেয়েও প্রিয় স্বদেশ

মৌনক্ষণ ক্লান্তসততে বসলে নিরানন্দে,
নিশ্বাসে পাই মা বাংলার নৈর্সগে আভাস

যেথা সদা দিনে মরীচিমালী হাসে রাতে নিশাকান্ত সাথে শশী,
আলো জ্যোস্না পাথারে ভাসে
,
যেন যুগল সখা সখি, ওদের বুকে নেই দীর্ঘশ্বাস

ষড় ঋতুতে নবমী বাহারে সাজে দেশ মোদের হরষি স্বর্গীয় সাজে,
নব নব রং রাগ চৌপাশে বিরাজ পুষ্প সুবাস
,
যেন হেথায় লক্ষ সূর্যার বাস, জানি কভু হবেনা এই চির সুন্দরের হ্রাস

মরণেও শমনের সামনে গাইতে পারি যেন বাংলায় আল্লার জয়গান,
বাঙালী বেশে স্বাধীন মাটিতে যেন ঠেকি মাথা মূর্খ মনের গর্ব করতে নাশ

এই তাপী প্রাণের মিনতি, বাস্তব হয় যেন মোর এই অবকাশ
হে মোর স্বজাতি দুঃখ ভুলে স্বার্থ ত্যাগে রিষ্টি দূরে এসো সবে মিলে
,
বিশ্ব বিরানে নয়ন জল ঝরিয়ে স্বর্গধ্যান সাজাতে,

ফুটিয়ে গোলাপ শিউলি শাপলা পলাশ সুবাসে করি মোদের দেশ বিকাশ


Admin · 1032 views · 9 comments
Categories: Kobiabdul, Kobiclub
11 Jul 2008 

এইতো সেদিন, তোমারই জন্যে
কেটেছে কত বিনিদ্র রজনী।।
এইতো সেদিন, তোমারই সাথে
ছাড়তে চায়েছি ধরণী।।
এইতো সেদিন, তোমারই হাসিতে
পেয়েছিলাম স্বর্গ।।
এইতো সেদিন, তোমারই স্পর্শে
হয়েছিলাম বন্য।।

তবু,


এইতো সেদিনই, তোমারই পথে চেয়ে
কাটালাম কত যে বেলা
এইতো সেদিন, তোমারই কারনে
উড়ল কত যে ধূয়া।।
এইতো সেদিন, তোমারই কারনে
ধেয়ে এল সেই নোনা জলের বান
এইতো সেদিন, আমারে ফেলে
সেই বানেতে ছাড়লে নতুন ভেলা

তাই এই সেইদিনই,

নাও ঘুরালাম, নদীর সেই নতুন বাঁকে,
শুধু এই আশায়, যেন দেখা হয়
তোমারই কোন, নতুন রুপের সাথে।।


বিবর্তনবাদী~
ডিসেম্বর ২৮, ২০০৭


Admin · 343 views · 3 comments
Categories: Kobiclub, Bibortonbadi
10 Jul 2008 

[মরহুমা সাবেরা ইয়াসমিন (পাপড়ি)]

আলোকিত চারিদিক

নেই কোন কালো

ছড়িয়ে যে পড়েছে

জোস্নার আলো

ভেদ করে পাহার-গাছ

জোস্নার আলো আসে

তাই দেখে সবুজ ঘাস

মিটমিট হাসে

প্রতিটি গ্রাম আজ

আলো দিয়ে গাঁথা

পেয়ে আলো ঝিরিঝিরি,

নাচে বাঁশের পাতা

নিস্তব্দ সত্মা গ্রাম কারও

নেই কোনও সারা

আলো দিয়ে সেজে আছে

শত শত পাড়া

জোস্নার আলোতে বাংলার

জল ভরা দিঘি স্থির

রুপসী চাঁদখানা যেন

শুধুই শান্তিও নীর

জোস্নার আলো গ্রহন করতে

কারও নেই আজ বাঁকি

বাংলার গ্রামে আজ জোস্নার

বন্যা এল নাকি?

মাঠ-ঘাট সবকিছু শুধু

জোস্নায় ভরা

সারা বিশ্ব যেন শুধু

জোস্নায় গড়া

তামাশা দেখছি জোস্নার,দাড়িয়ে

প্রকৃতির সাথে

তুমিও মুগ্ধ হবে এলে গ্রামে

জোস্না রাতে


Admin · 934 views · 2 comments
Categories: Kobiclub, Shabera Yasmin [Papry]
10 Jul 2008 

[মরহুমা সাবেরা ইয়াসমিন (পাপড়ি)]

কেন আজ জ্বলেনি চোখে

আনন্দেও আলো?

মুখ কেন আজ হয়ে আছে

আধার সমকালো ?

কোনও ডাকের আজ

নেই কোনও সারা

শোকার্ত আজ মনের

গ্রামের প্রতিটি পাড়া

হারিয়ে গেছে বুঝি

মুখের লাবন্যময় হাসি

চোখ থেকে ঝরছে

অশ্রু রাশি রাশি

কে করিল আজ

এমন সর্বনাশা?

কে করিল সব

শান্তি গ্রাস?

কেড়ে নিল কে আজ

সব শান্তি সুখ,

যার কারনে আধারে ঢাকা

আজ হাস্যোজ্বল মুখ

কে সেই নিষ্ঠুর?

যার নেই কোনও মায়া

এমন আনন্দময় জীবনের মাঝে

নামিয়ে দিল যে, বিষাদের ছায়া


Admin · 324 views · 3 comments
Categories: Kobiclub, Shabera Yasmin [Papry]
10 Jul 2008 
[মরহুমা সাবেরা ইয়াসমিন (পাপড়ি)]


অন্তরের মাঝে হঠাৎ পড়ে গেল

কেমন নাড়া?

এত আনন্দেও মাঝেও যার কারণে

নেমেছে অশ্রুধারা

এখন নেই তো আর কোন দুঃখ,

নেই কোন কষ্ট তবু্ও কেন বেদনাদায়ক স্মৃতিগুলো

চোখের সামনে ভেসে উঠে স্পষ্ট?

জানি না এত আনন্দের মাঝেও কেন

অতীতের কথা মনে পড়ে?

অতীতই তো কাঁদায় আমাকে বসে রেখে

নির্জন একটি ঘরে

ভেবেছিলাম ভুলে যাব, কিন্তু সারাক্ষণ যে,

অনেক কথা পড়ে মনে

সুখের সকালই যাচ্ছে বোঝা এর পড়ে

আসবে দুঃখের সন্ধ্যাঘনে

ঝরছে শুধু রক্তাত্ব অশ্রু

প্রত্যাশায়ী দুটি চোখ বেয়েঅতি

শান্তভাবে নামছে সে জল

ব্যথার গান গেয়ে

এত ঝরে তবু হয়না শেষ,

করে শুধু ছল ছল

দুচোখ বেয়ে কান্ত হয়ে

নামিছে কঠিন জল

নিজেকে যেভাবে চেয়েছিলাম গড়াতে

তার করেছিলাম নকশা সুক্ষ

বাইরে অনেক সুখ তাকলেও

হৃদয় ভরা যে দুঃখ

এত আনন্দের মাঝেও স্মৃতিরা কেন

করেছে আমার তাড়া?

যার কারণে দু' চোখ বেয়ে

নামছে অশ্রুধারা


Admin · 249 views · 5 comments
Categories: Kobiclub, Shabera Yasmin [Papry]
09 Jul 2008 

এই বাংলা শহীদের এই বাংলা মুক্তিযোদ্ধার দেশ,
এই বাংলা সন্তান হারার, এই বাংলা অনাথদের,
এই বাংলা বিধবার এই বাংলা তোমার আমার,
স্বাধীন এই বাংলা নির্যাতিত জনতার বেশ,
মাতৃভূমি বাংলা আমার স্বাধীন বাংলাদেশ।


Admin · 223 views · 1 comment
Categories: Kobiabdul, Kobiclub
09 Jul 2008 

Time will end lifespan fills with misery,
Although love is full of pleasure mean endless.
Deary, lovesick I am roving in wilderness of life is hopeless,
Eyes are dreamless.
Longing to have you in armrest,
Heart is hurting, feeling is heartrending mind is restless.
Loveless earth is growing dangerous,
Earthlings are pitiless, and despair is everywhere,
Hunger, struggle, wretchedness are part of daily life for majority,
Minority for the big players killing is an act of superiority not displeasure.
My dearest, in your estrange while I was roving on desert like deserted street
I saw a mum tenderly holding her son in arm, lifeless he was only seven.
I heard her saying,
Please, someone please wake my son for me, I will pray for you.
Darling my precious,
I was powerless, my pen was only a quill, filled with ink of tears
As you know, I am a poet,
I write for lovers not for heartless or ruthless,
In atmosphere I look for love not heartlessness,
For the reason that, love is more than treasure.
As a lovelorn I look at the sky, I count stars.
At dark night, I see the full moon as blessing,
I know the sun keeps us warm and alive,
Rain revives dead earth, the last resting place.
While I was looking at the sky,
To see your idyllic smiling face in the ocean of stars,
She called and looked at me with tearing eyes and asked,
Son, why my son is not waking?
In reply all I said was, mum spiritless he is resting.


Admin · 245 views · 6 comments
Categories: Kobiabdul, Kobiclub
02 Jul 2008 
দূর নির্বাসনে যাও : সাইফুল আলম মুকুল, ১৫.০৬.১৯


raatmojur · 192 views · 1 comment
Categories: Kobiclub, Raatmojur
02 Jul 2008 


I have lost myself in your dark wide eyes forever,
In them, I see my happiness and the atmosphere,
I can touch the seabed but they are deeper.
Your rosy lips are sweet as wild honey but wilder,
As you kiss me, I feel like cloud but lighter,
The touch, the sensation the thought is amour,
I am feeling amorous please be in my arm and hold me tighter.
Your body scent is aromatic like rosemary but sweeter,
Beguiling beauty you are bonny my dream girl but I am a dreamer,
For lifespan, I want to be with you, tie me in love knot, and call me lover.


Admin · 249 views · 7 comments
Categories: Kobiabdul, Kobiclub