It is you, who is in my sight,
It is you,
Who I want to have in my armrest,
My love I love.

প্রেম, হে প্রেম ভালোবাস আমায় তুমি ঘৃণা করনা,
উদাস আমি বুকে আমার নিদারুণ জ্বালা,
আমার প্রিয়ার তরে অধীর হয়েছি
আমি হব প্রাণহীন মাটি যেমন আকুল হয়ে মাগে পালা।
প্রেমহীন জীবন, স্বপ্নহীন নয়ন,
আত্মা কালাপানিতে ডুবে আছে আনন্দসলিল চাই হতে উজালা,
সাথীহীন পথিকের মত দিশাহারা,
আমি সুখেরবাসর খুঁজছি পথ চিনিনা দিশা দাও মাওলা।
প্রেমহীন জীবন মরুভূমি,
গন্তব্য অনেক দূর জানি মরীচিকা প্রতি বাঁকে সমরস চাই বালা,
নৈরাশ মন, রংহীন স্বপ্ন নির্জন রজনী যন্ত্রণাদায়ক জানি,
তারা কাঁদে আমার দুঃখে শশিকলা।
প্রেম প্রেমময়ীর মাঝে আছে প্রেমে বেদনা,
প্রেম মাত্র এক অনুভূতি জানি নারী হল সজলা,
আলো পানি বাতাসে আছে প্রেম জীবন দান করে প্রাণবন্ত,
অর্থ জানলে প্রেম হয় জপলীলা।
এক কবিতা সন্ধ্যায়
আয়োজিত ছিল আমার কবিতা
আয়োজক আমি অতিথিও
আমি পাঠ করি শ্রোতা হয়ে
ভাবহীন অগভীর,
অলস মনের
আদি কল্পনা দিয়ে গড়া
আমার কবিতা!
When life fills with misery, we turn to our loved one,
When life grows bereft,
Only person can make us happy is the loved one.
When our eyes are arid,
Only person who can fill them with tears is the loved one.
When we are broke,
Only person who can comfort us is the loved one.
দুঃখ আমার, আজও কেউ
বুঝলে না আমায় হায়
কেন আমি, কাদের স্বার্থে
এসেছিলাম এ দুনিয়ায়।
চলার পথে হোচট খেয়ে
ডাকবে যখন মোরে
দেখবে হয়ত ঘুমিয়ে আছি
শিউলি ঝরা ভোরে।
আঘাত পেয়ে লাঞ্চনা সয়েও
করিনি ত অভিমান
বুঝলে না কেউ জীবনের আমার
কি ছিল অবদান।
বিন্দুমাত্র কখনও কেউ
দিলেনা তো মোর দাম
বুঝবে সেদিন আসবে যখন
জীবনের পরিমান।
জ্বরা গ্রস্থ জীর্ণ শীর্ণ আমি ধুঁকছি বসে
কিছু মৃতের সমাধিতে।
আত্মাগুলো কানের কাছে ফিসফিস করে
আয় চলে আয় আমাদের দলে।
মৃতের সমাধিতে ধুঁকতে থাকা জীবন আর কতদিন?
চারপাশ করে বিদীর্ণ, আয় চলে আয় আমাদের দলে।
মৃত আত্মার ফিসফিসানিতে কান পাতা দায়-
আমি শুনবো না , দিয়েছি কানে হাত।
কই ফিসফিসানি তো থামবার নয়।
কোথায় সন্জীবণী সুধা-
তাও কি আজ মৃতদের দখলে?
আজ কোথায় জীবনের কলরব-
সবই কি আজ শমিল হয়েছে মৃতদের মিছিলে?
গরমে হব শীতল পাঠী,শীতে হব আমি তোমার কাঁথা,
রোদ্রে ছায়াপথ হব,বৃষ্টিতে হব আমি তোমার ছাতা।
অন্ধকারে জ্যোৎস্না হব,দূর করব তোমার নিঃসঙ্গতা,
হাতে হাত রেখে,চোখে চোখ মিলিয়ে বলব প্রেমের কথা।
বিপদে বন্ধু হব,দুঃখ কষ্টে হব আমি তোমার ভাগীদার,
আমার বুকে মাথা রেখে ভুলে যাবে সব ব্যাথা তোমার।
আমার স্বপ্নের রাজ কন্যা তুমি, আমি তোমার রাজ কুমার,
বিনি সুতার মালায় বাঁধা দুটি মন তোমার আর আমার।।
তুমি চলে গেলে জীবন থেমে যাবেনা,
কিন্তু তুমিহীন জীবন কেমনে কাটাব জানিনা।
তোমাকে স্মরণ করে আমি কাঁদিতে চাইব না,
কিন্তু অশ্রুতে বুক ভেসে গেলে আমি থামাতে পারব না।
তুমি চলে গেলে আমি বিষণ্ণ হতে চাইব না,
কিন্তু মনে বৈরাগ্য ভাব এলে আমি রঙ্গীলা হতে পারব না।
তুমি চলে গেলে আমি বৈরাগী হতে চাইব না,
কিন্তু মন বিমনা হয়ে থাকে, আমি উদাসিনতা দূর করতে পারি না।
আমাদের দেশ আমাদের অহংকার,আমাদের মা,
আমাদের মায়ের ভালবাসার নাই কোন সীমা।
জাগো,হে বাংলা মায়ের বীর সন্তানেরা জাগো সবাই,
আসো, আসো সবাই মিলে নাপাক রাজাকার তাড়াই।
এই দেশ তোমার আমার,ওদের কোন অধিকার নাই,
আমাদের মুখের দিকে রয়েছে বাংলা মা থাকাই।
বাংলার বুকে জন্ম, গায়ে বাংলার মাটির সুবাস,
করবই করব আমরা একদিন পাপিষ্ঠদের বিনাশ।
2009-06-28 @ 02:54:12 pm
by zainul
ভাই, আমি একটা কবিতা লিখতে ...
2008-10-09 @ 02:05:26 pm
by otithi_pakhi
ki kobor apner vai.Ekana iftar somoy ...
2008-09-25 @ 06:14:17 am
by mehdi_hasan
hi do you likes my poem?
2008-08-03 @ 11:27:17 am
by mehdi_hasan
Valo laglo apner probash jiboner upur ...
2008-07-30 @ 11:10:49 am
by mehdi_hasan