Last Comment

স্বাগতম

Kobiclub সব কবিদের জন্য। এখান কবিদের কবিতা ছাপানো হবে। একে অন্যের কবিতায় মন্তব্য করব। দেশ, ধর্ম, জাতী বিদ্বেষমুলক এবং অশ্লীল লেখা ছাপানো হবেনা।

Who's Online?

Member: 0
Visitors: 2

rss Syndication

Announce

http://i278.photobucket.com/albums/kk84/kobiabdul_album/Kobiclub01.jpg
Posts displayed of the category: Kobiulsuja

08 Jun 2008 

 

গরমে হব শীতল পাঠী,শীতে হব আমি তোমার কাঁথা,

রোদ্রে ছায়াপথ হব,বৃষ্টিতে হব আমি তোমার ছাতা

অন্ধকারে জ্যোৎস্না হব,দূর করব তোমার নিঃসঙ্গতা,

হাতে হাত রেখে,চোখে চোখ মিলিয়ে বলব প্রেমের কথা

বিপদে বন্ধু হব,দুঃখ কষ্টে হব আমি তোমার ভাগীদার,

আমার বুকে মাথা রেখে ভুলে যাবে সব ব্যাথা তোমার

আমার স্বপ্নের রাজ কন্যা তুমি, আমি তোমার রাজ কুমার,

বিনি সুতার মালায় বাঁধা দুটি মন তোমার আর আমার।।


Admin · 1702 views · 10 comments
Categories: Kobiulsuja, Kobiclub
08 Jun 2008 



তুমি চলে গেলে জীবন থেমে যাবেনা,

কিন্তু তুমিহীন জীবন কেমনে কাটাব জানিনা 

তোমাকে স্মরণ করে আমি কাঁদিতে চাইব না,

কিন্তু অশ্রুতে বুক ভেসে গেলে আমি থামাতে পারব না

তুমি চলে গেলে আমি বিষণ্ণ হতে চাইব না,

কিন্তু মনে বৈরাগ্য ভাব এলে আমি রঙ্গীলা হতে পারব না

তুমি চলে গেলে আমি বৈরাগী হতে চাইব না,

কিন্তু মন বিমনা হয়ে থাকে, আমি উদাসিনতা দূর করতে পারি না


Admin · 1320 views · 16 comments
Categories: Kobiulsuja, Kobiclub
08 Jun 2008 


আমাদের দেশ আমাদের অহংকার,আমাদের মা,

আমাদের মায়ের ভালবাসার নাই কোন সীমা

জাগো,হে বাংলা মায়ের বীর সন্তানেরা জাগো সবাই,

আসো, আসো সবাই মিলে নাপাক রাজাকার তাড়াই

এই দেশ তোমার আমার,ওদের কোন অধিকার নাই,

আমাদের মুখের দিকে রয়েছে বাংলা মা থাকাই

বাংলার বুকে জন্ম, গায়ে বাংলার মাটির সুবাস,

করবই করব আমরা একদিন পাপিষ্ঠদের বিনাশ


Admin · 1862 views · 16 comments
Categories: Kobiulsuja, Kobiclub
08 Jun 2008 

বিচ্ছেদানলে বুক পুড়ে কিন্তু কাঠ পুড়েনা,
বনের আগুন চোখে পরে,মনের আগুন পরেনা

কাচ ভাঙ্গিলে দেখা যায়,মন ভাঙ্গিলে দেখা যায় না,
রাতের আন্ধার সবাই দেখে,মনের আধার কেউ দেখে না

সাদা কাপড়ে কাদা লাগলে ছোটানো যায়,
সাদা মনে কাদা লাগাই গেলে ছোটানো যে দায়

নদীর পানি কমে বাড়ে ,নয়নের জল শুকায় না,
চোখের জলে বুক ভাসে,অন্তরের আগুন নিবে না

প্রেমের শিখায় অঙ্গ জ্বলে,কাগজ জ্বলে না,
কষ্ট আমার জুরি হইল,তুমি জোরু হইলে না


Admin · 2451 views · 35 comments
Categories: Kobiulsuja, Kobiclub
19 May 2008 

http://i278.photobucket.com/albums/kk84/kobiabdul_album/Gili.jpg

ভালো বাসতে বাসতে গিইল্লা তোমারে খাইলিমু

আমার ধার আও তোমারে আমি কলিজার ভিতরে হারাইলিমু

ভালোবাসা কারে কয় তোমারে আইজ বুঝাইমু,

আমার বগল আও তোমারে আমি পিরিতির রং দেখাইমু

ইতিহাসের খাতায় আমরা নাম লেখাইমু,

আমার হাতে ধর তোমারে লইয়া সুখের সংসার সাজাইমু

রাক্ষসী প্রেমিক প্রেমিকা নামে পরিচিত হইমু,

আর কইওনা আমিনু ডরাইযিমু!

তুমি ডরাইলে আমি সাহস দিমু,

আর কইওনা আমি অজ্ঞান ওইযিমু

তুমি অজ্ঞান হইলে আমি মাথাত পানি ধারা দিমু,

জলদি আমারে ধর মাথাত চড়িগিছে, বইতা ওইমু

তুমি চিন্তা কইরনা তোমারে আমি কুল লইয়া আদর করমু,

আর কইয়না ইলা কইলে লজ্জায় লাল ওইয়া মুখ কান লুকাইমু?

মুচকি হেসে ধারে আও বাতি লিমাইয়া তোমার চাঁদমুখ আমি দেখমু,

হায় হায়, আর কইয়না আমি উদাসিনী ওইযিমু

তুমি উদাসিনী হইলে বুকেতে বুক মিশাইয়া শান্তনা দিমু,

ইলা কইলে আমিনু গলিযিমু!

তুমি গলিগেলে আমি তোমারে চকলেট সস বানাই খাইলিমু

হায় হায় ইতা কিতা কইলায় আমি অনে কিতা করমু?

তোমারে আমি আমার কইলজার ভিতর লুকাইয়া রাখমু,

আমার হাত ধর, তোমারে লইয়া চিরসুখি হইমু


Admin · 1839 views · 9 comments
Categories: Kobiulsuja, Kobiclub
13 May 2008 


তুমি যা চেয়েছিলে তাই আমি করলাম,

চিরদিনের জন্য ভালবাসার বাঁধন থেকে মুক্ত করলাম

খোদার কাছ থেকে তোমার সব কষ্ট চেয়ে নিলাম,

বদলে আমার জীবনের সব সুখ তোমাকে দিলাম

মন-প্রান উজাড় করে ভালবেসেও তিল পরিমাণ মূল্য নাহি পেলাম,

তোমায় আমি নিঃশর্তে আন্দের মত ভালবেসে গেলাম,

বিনিময়ে তোমার কাছ থেকে এইটুকুন ভালবাসা চেয়েছিলাম

কিন্তু মিত্যে অপবাদ ছাড়া আর কিছুই নাহি পেলাম,

তার পরও তুমি বল আমি তোমার মন নাহি বুঝলাম

একবার বলে দিলে বুক ছিঁড়ে কলিজাটা হাতে দিয়ে দিতাম,

তোমার সামান্য সুখের জন্য এই জীবন বিসর্জন করতাম

তোমার দোসর হইতে গিয়ে আমি শত্রু হলাম,

যখন ইচ্ছা ফিরে এস, মনের দোয়ার খুলা রাখলাম


Admin · 1616 views · 24 comments
Categories: Kobiulsuja, Kobiclub
13 May 2008 


তুমি চলে গেলে জীবন থেমে যাবেনা,

কিন্তু তুমিহীন জীবন কেমনে কাটাব জানিনা 

তোমাকে স্মরণ করে আমি কাঁদিতে চাইব না,

কিন্তু অশ্রুতে বুক ভেসে গেলে আমি থামাতে পারব না

তুমি চলে গেলে আমি বিষণ্ণ হতে চাইব না,

কিন্তু মনে বৈরাগ্য ভাব এলে আমি রঙ্গীলা হতে পারব না

তুমি চলে গেলে আমি বৈরাগী হতে চাইব না,

কিন্তু মন বিমনা হয়ে থাকে, আমি উদাসিনতা দূর করতে পারি না


Admin · 912 views · 0 comments
Categories: Kobiulsuja, Kobiclub
11 May 2008 


গরমে হব শীতল পাঠী,শীতে হব আমি তোমার কাঁথা,

রোদ্রে ছায়াপথ হব,বৃষ্টিতে হব আমি তোমার ছাতা

অন্ধকারে জ্যোৎস্না হব,দূর করব তোমার নিঃসঙ্গতা,

হাতে হাত রেখে,চোখে চোখ মিলিয়ে বলব প্রেমের কথা

বিপদে বন্ধু হব,দুঃখ কষ্টে হব আমি তোমার ভাগীদার,

আমার বুকে মাথা রেখে ভুলে যাবে সব ব্যাথা তোমার

আমার স্বপ্নের রাজ কন্যা তুমি, আমি তোমার রাজ কুমার,

বিনি সুতার মালায় বাঁধা দুটি মন তোমার আর আমার।।


Admin · 1404 views · 5 comments
Categories: Kobiulsuja, Kobiclub
08 May 2008 


আমাদের ভালবাসার মানুষ হঠাত যখন কিছু না বলে চলে যায়, তখন আমাদের জীবনে অনেক গুলা প্রশ্ন থেকে যায়
যেমনঃ
এক প্রেমিকার অন্যে কারু সাথে বিয়ে ঠিক হয়ে যাওয়াতে প্রেরেমিকা তার প্রেমিককে ফোন করে বলছে ভুলে যাওয়ার জন্য, প্রেমিক শেষ বারের মতো একবার দেখা করতে চাইলে প্রেমিকা রাজি হয়ে বলল আমি আসবো কিন্তু বেশিক্ষণ থাকতে পারবনা পরদিন প্রেমিকা তার প্রেমিকের সাথে দেখা করতে গেল, এবং প্রেমিক আসল কিন্তু কারু মুখে কোন কথা নেই, কিছুক্ষন পর প্রেমিক বলল, কি ব্যাপার কিছু বলছনা যে! প্রেমিকা কাঁদিতে কাঁদিতে বলিল, আমি বেশি কিছু বলতে পারবনা, শুধু বলব তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার জন্য দোয়া করব এই বলে চলে গেলে প্রেমিক পিছন থেকে অনেক ডেকেছে কিন্তু প্রেমিকা তার ডাকে সাড়া দেয় নাই তার পর প্রেমিক মন খারাপ করে বাড়ি ফিরে যায় এবং নিচের চিঠিটা লিখে

মাফ করে দিতে বলেছ,
কিন্তু আমি কি তোমাকে মাফ চাইতে বলেছি?
দোয়া করবে বলেছ,
কিন্তু আমি কি তোমার কাছে দোয়া চেয়েছি?
বেশি কিছু বলবেনা বলে চলে গেছ,
আমি কি তোমাকে বলতে মানা করেছি?
তুমি মাফ চাও তা আমি চাই নাই,
তোমার ভালবাসা চেয়েছি দোয়া আমি চাই নাই
তোমাকে চলে যেতে আমি বলি নাই,
তুমি চলে গেছ আমি ডেকেছি তুমি শুন নাই
তোমাকে ভুলে যেতে বলেছ,
তুমি ভুলে গেলে আমি ভালবেসে যেতে চাই


আসলে আমরা চাইলেও ভালবাসার মানুষকে ভুলা যায় না
আপনারা কি বলেন! ভুলা যায়?


Admin · 1505 views · 6 comments
Categories: Kobiulsuja, Kobiclub
08 May 2008 

আজ চাদনী রাত, মধু রাত আমার পুষ্পসজ্জা,
মনে আনন্দের ঝড় ওঠেছে, চোখে লজ্জা

ফুলে ফুলে সাজানো, সৌরভে সুবাসিত বাসর ঘর,

লাল শাড়ী পড়ে বসে আছি রাঙ্গিয়ে লাল রঙ্গে অধর

রোমাঞ্চকর মোমবাতির পানে তাকিয়ে গুনছি প্রহর,

কখন বাসরে আসবে বন্ধু হইতে আমার দোসর

সপ্নের সাথে বাস্তবের, ফুলের সাথে হবে অলির মিলন,

নয়নে নয়ন রেখে, মধু আর মাধুরীতে করব আলিঙ্গন

আঁচলে মুখ লোকিয়ে আমি করিব অভিমান,

বন্ধু আমার মান ভাঙ্গাবে জুরাইবে পরান

কুলেতে বসাই আমি বন্ধুকে করিব আদর,

বন্ধু ফুলের মধু পান করিবে হইয়া ভোমর

তন-মন, জীবন যৌবন করিব বন্ধুর হাতে অর্পণ ,

বন্ধুর বুকে মাথা রেখে আমি দেখব মধুর স্বপন


Admin · 3203 views · 27 comments
Categories: Kobiulsuja, Kobiclub

1, 2  Next page