Last Comment

স্বাগতম

Kobiclub সব কবিদের জন্য। এখান কবিদের কবিতা ছাপানো হবে। একে অন্যের কবিতায় মন্তব্য করব। দেশ, ধর্ম, জাতী বিদ্বেষমুলক এবং অশ্লীল লেখা ছাপানো হবেনা।

Who's Online?

Member: 0
Visitors: 2

rss Syndication

Announce

http://i278.photobucket.com/albums/kk84/kobiabdul_album/Kobiclub01.jpg
Posts displayed of the category: Shabera Yasmin [Papry]

10 Jul 2008 

[মরহুমা সাবেরা ইয়াসমিন (পাপড়ি)]

আলোকিত চারিদিক

নেই কোন কালো

ছড়িয়ে যে পড়েছে

জোস্নার আলো

ভেদ করে পাহার-গাছ

জোস্নার আলো আসে

তাই দেখে সবুজ ঘাস

মিটমিট হাসে

প্রতিটি গ্রাম আজ

আলো দিয়ে গাঁথা

পেয়ে আলো ঝিরিঝিরি,

নাচে বাঁশের পাতা

নিস্তব্দ সত্মা গ্রাম কারও

নেই কোনও সারা

আলো দিয়ে সেজে আছে

শত শত পাড়া

জোস্নার আলোতে বাংলার

জল ভরা দিঘি স্থির

রুপসী চাঁদখানা যেন

শুধুই শান্তিও নীর

জোস্নার আলো গ্রহন করতে

কারও নেই আজ বাঁকি

বাংলার গ্রামে আজ জোস্নার

বন্যা এল নাকি?

মাঠ-ঘাট সবকিছু শুধু

জোস্নায় ভরা

সারা বিশ্ব যেন শুধু

জোস্নায় গড়া

তামাশা দেখছি জোস্নার,দাড়িয়ে

প্রকৃতির সাথে

তুমিও মুগ্ধ হবে এলে গ্রামে

জোস্না রাতে


Admin · 3346 views · 16 comments
Categories: Kobiclub, Shabera Yasmin [Papry]
10 Jul 2008 

[মরহুমা সাবেরা ইয়াসমিন (পাপড়ি)]

কেন আজ জ্বলেনি চোখে

আনন্দেও আলো?

মুখ কেন আজ হয়ে আছে

আধার সমকালো ?

কোনও ডাকের আজ

নেই কোনও সারা

শোকার্ত আজ মনের

গ্রামের প্রতিটি পাড়া

হারিয়ে গেছে বুঝি

মুখের লাবন্যময় হাসি

চোখ থেকে ঝরছে

অশ্রু রাশি রাশি

কে করিল আজ

এমন সর্বনাশা?

কে করিল সব

শান্তি গ্রাস?

কেড়ে নিল কে আজ

সব শান্তি সুখ,

যার কারনে আধারে ঢাকা

আজ হাস্যোজ্বল মুখ

কে সেই নিষ্ঠুর?

যার নেই কোনও মায়া

এমন আনন্দময় জীবনের মাঝে

নামিয়ে দিল যে, বিষাদের ছায়া


Admin · 2506 views · 11 comments
Categories: Kobiclub, Shabera Yasmin [Papry]
10 Jul 2008 
[মরহুমা সাবেরা ইয়াসমিন (পাপড়ি)]


অন্তরের মাঝে হঠাৎ পড়ে গেল

কেমন নাড়া?

এত আনন্দেও মাঝেও যার কারণে

নেমেছে অশ্রুধারা

এখন নেই তো আর কোন দুঃখ,

নেই কোন কষ্ট তবু্ও কেন বেদনাদায়ক স্মৃতিগুলো

চোখের সামনে ভেসে উঠে স্পষ্ট?

জানি না এত আনন্দের মাঝেও কেন

অতীতের কথা মনে পড়ে?

অতীতই তো কাঁদায় আমাকে বসে রেখে

নির্জন একটি ঘরে

ভেবেছিলাম ভুলে যাব, কিন্তু সারাক্ষণ যে,

অনেক কথা পড়ে মনে

সুখের সকালই যাচ্ছে বোঝা এর পড়ে

আসবে দুঃখের সন্ধ্যাঘনে

ঝরছে শুধু রক্তাত্ব অশ্রু

প্রত্যাশায়ী দুটি চোখ বেয়েঅতি

শান্তভাবে নামছে সে জল

ব্যথার গান গেয়ে

এত ঝরে তবু হয়না শেষ,

করে শুধু ছল ছল

দুচোখ বেয়ে কান্ত হয়ে

নামিছে কঠিন জল

নিজেকে যেভাবে চেয়েছিলাম গড়াতে

তার করেছিলাম নকশা সুক্ষ

বাইরে অনেক সুখ তাকলেও

হৃদয় ভরা যে দুঃখ

এত আনন্দের মাঝেও স্মৃতিরা কেন

করেছে আমার তাড়া?

যার কারণে দু' চোখ বেয়ে

নামছে অশ্রুধারা


Admin · 2130 views · 59 comments
Categories: Kobiclub, Shabera Yasmin [Papry]
15 Jun 2008 

দুঃখ আমার, আজও কেউ
বুঝলে না আমায় হায়
কেন আমি, কাদের স্বার্থে
এসেছিলাম দুনিয়ায়
চলার পথে হোচট খেয়ে
ডাকবে যখন মোরে
দেখবে হয়ত ঘুমিয়ে আছি
শিউলি ঝরা ভোরে
আঘাত পেয়ে লাঞ্চনা সয়েও
করিনি অভিমান
বুঝলে না কেউ জীবনের আমার

কি ছিল অবদান
বিন্দুমাত্র কখনও কেউ
দিলেনা তো মোর দাম
বুঝবে সেদিন আসবে যখন
জীবনের পরিমান


Admin · 846 views · 9 comments
Categories: Kobiclub, Shabera Yasmin [Papry]
08 Jun 2008 

 

যদিও হৃদয় ভেজেনি আমার

তোমার দেওয়া প্রেমে,

তবুও বলছি তোমার মত

হারিনি জীবন সংগ্রামে।

তোমার মত জ্বলিনি আমি

হয়নি ত এখনও নিঃস্ব,

তাই তিক্ত আজও লাগেনি আমায়

সুন্দর এ বিশ্ব।

জীবন আমার তোমার মত

হয়নি পুড়ে ছাই,

কাজেই দেয়ালে মাথা ঠুকে বলিনা কখনও

একটু শান্তি চাই

তোমার মত হতে হয়নি আমায়

জীবন মুক্তিকামী,

তাই বলছি তোমার চেয়ে অনেক

সুখেই আছি আমি


 


মরহুমা সাবেরা ইয়াসমিন (পাপড়ি), দশম শ্রেণী (২৮.৪.৯৮)

আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া,বাংলাদেশ


Admin · 1277 views · 19 comments
Categories: Kobiclub, Shabera Yasmin [Papry]